বুধবার দুপুরে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সামনে কান্দলীয়র কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. এরশাদ মিয়া (৪৫)। তিনি বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা থেকে আসা একটি মালবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৬ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়ার পথে এরশাদ মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
নেত্রকোণা মডেল থানার এসআই প্রভাস জানান, “সিএনজি ও পিকআপের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। তারা সহযোগিতা চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় নিহত এরশাদের গ্রামের বাড়ি সিংধায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএম