শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার।

তিনি জানান, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের সূত্র পাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে।

কুমিল্লার দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ এম হালিম জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে।

এনএইচ