নিহত রিবুল বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া ডাঙ্গী এলাকার বাসিন্দা ও সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে সচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানা ওসি মো. জহুরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে করিমপুর হাইওয়ে থানার পাশের এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রিবুল নামে এক ইউপি সচিব নিহত হয়েছে। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। চালক পালিয়ে গেলেও আমরা বাসটি জব্দ করেছি।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস