শনিবার (১৬ মে) দুপুরে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের অধীনস্থ জালিয়া পাড়া আর্মি ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে গোলাগুলির ঘটনায় সুইথোয়াই মারমা নামে এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
আটক অন্য দুইজন হলেন রনেল চাকমা ও রাজু মারমা।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় ইউপিডিএফ সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেনাসদস্যরা পাল্টা গুলি চালালে ওই সদস্য আহত হন এবং তিনজনকে আটক করা হয়।
অভিযানস্থল থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, চারটি মোবাইল ফোন ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এস