মঙ্গলবার (১৩ মে) এ উপলক্ষে এক অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী আদীব আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা করেন।

২০২১ সালে প্রতিষ্ঠিত ইনসাফ ফাউন্ডেশন ‘ন্যায় ও মানবতার কল্যাণে নিবেদিত’—এই মূলমন্ত্রকে ধারণ করে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ, যুব ও পল্লী উন্নয়ন, কৃষি, প্রতিবন্ধী সেবা, দারিদ্র্য দূরীকরণসহ নানাবিধ সামাজিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান আজগর আলী মুকুল এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রোহান। সহসভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মো. সমির উদ্দীন, মো. আশরাফুল ইসলাম, মো. এনায়েতুর রহমান, মো. রুজ্জামান।

যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মো. রাসেল ইসলাম, মো. বরকাতুল্লাহ, মো. খুবায়েব, মো. জসিম উদ্দীন, মো. জোবাইদুর রহমান।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আরিফুল ইসলাম এছাড়াও সহসাংগঠনিক সম্পাদক মো. রাসেল, মো. নুর মোহাম্মদ টুটূল, মো. জাহিদ হাসান, মো. নাইম ইসলাম, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, অর্থ সম্পাদক মো. আল আমিন, প্রচার সম্পাদক মো. সাগর ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এম এইচ রনি।

নতুন কমিটির মাধ্যমে হরিপুরে ইনসাফ ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের দায়িত্বশীলরা। তারা জানান, নতুন নেতৃত্ব সমাজসেবামূলক কার্যক্রমকে আরও সুসংহতভাবে পরিচালনার মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধি করবে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী আদীব একাধারে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী, দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক এবং একজন মানবাধিকার কর্মী। তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সবাই সমান সুযোগ ও অধিকার ভোগ করবে এবং কেউ পিছিয়ে থাকবে না।”

ইনসাফ ফাউন্ডেশন বিশ্বাস করে—ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনই একটি উন্নত জাতির মূল ভিত্তি। তাদের অঙ্গীকার— “সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।”

এনএইচ