গত বুধবার (২৪ জুন) এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পিরোজপুর জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত দুই যুবক মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আ. রব শেখের পুত্র মো. শাহিন হাসান তমাল এবং তার সহযোগী একই এলাকার মো. কামাল শেখের ছেলে মো. সোহেল শেখ।
লিখত অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ দুই বছর আগে ‘ওয়ার্ল্ড ডিশন’ -এর মহিলা ফিল্ড এজেন্ট হিসেবে মাটিভাঙ্গা ইউনিয়নে কর্মরত ছিলেন। সেই সূত্র ধরে গত ৫ জুন রাত ৯ টার দিকে ভুক্তভোগী ও তার স্বামীকে সোহেল শেখ মোবাইল ফোনে ডেকে এনে বিভিন্ন হুমকি দিয়ে ১৩ জুনের মধ্যে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে বাড়ি ঘর আগুন পুড়িয়ে হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগীরা আরও জানান, প্রাণ রক্ষার জন্য তারা ৩ লাখ টাকা দেন। তারপরও তারা আরও টাকা দাবি করে। গত ১৮ জুন তমাল গৃহবধূকে ফোন করে হিসাব-নিকাশ আছে বলে বাসায় ডেকে আনে। বাসায় এলে তার সঙ্গে জোর-জবরদস্তি করে গৃহবধুর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং তার মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও করে রাখে।
এরপর গৃহবধূকে তমাল এই বলে হুমকি দেয়, যখন যেভাবে বলব সেভাবেই আমার ডাকে চলে আসবি এবং যা যা চাইব সব দিবি। আর যদি তা না হয়, তবে তোর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ইন্টারনেটে ছড়িয়ে ভাইরাল করে দেব।
এ বিষয় অভিযুক্ত শাহিন হাসান তমালের দাবি, ‘আমরা এলাকাকে মাদকমুক্ত করতে কাজ করি। এই মহিলা ও তার স্বামী এলাকায় মাদক ও জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। আমরা তাদের একাধিকবার এই অবৈধ ব্যবসা করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছে।’
এ ব্যাপারে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। নাজিরপুর থানার ওসির কাছে অভিযোগপত্রটি পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ‘অভিযোগপত্রটি এখনো হাতে পাইনি। বিস্তারিত যেজে পরে এ বিষয়ে জানাতে পারব।’
এমএম