আটককৃতরা হলেন,উপজেলার দুবলাগাড়ী গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে সামছুল হক(৫৩),ছামছুল হকের ছেলে শাহীন ইসলাম(২৫), আবুল কালাম আজাদের ছেলে নাহিদ ইসলাম(২৫)। গ্রেফতারকৃতরা সবাই স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডে জরিত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বিএনপির দলীয় সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলার ঘটনায় গত ২ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। আর বাকি দুইজন ঐ হামলায় অংশ নিয়েছিলো বলে তদন্তে পাওয়া যায়। তাই তাদের ধরতে পুলিশ তৎপর ছিলো। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বগুড়ায় জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএম