শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হলো—
- ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা
বাজুসের হিসাব অনুযায়ী, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। এর আগে বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। নতুন সিদ্ধান্তে তা কমে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে—
- ২২ ক্যারেট: ৩ হাজার ৮৪৯ টাকা
- ২১ ক্যারেট: ৩ হাজার ৬৭৩ টাকা
- ১৮ ক্যারেট: ৩ হাজার ১৪৯ টাকা
- সনাতন পদ্ধতি: ২ হাজার ৩৯১ টাকা
এস













