১ জুলাই মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ‘তিন ভাই বোন হোটেল’ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ‎

গ্রেফতারকৃত তৈয়ব আলী পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের মৃত সাহেব আলী গাছুর ছেলে।

তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া ও জয়পুরহাট জেলাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ ১১টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

‎র‌্যাব জানায়, একাধিক মামলায় গ্রেফতারের পর তৈয়ব আলীকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।