সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রফিকুল ইসলামের পৃথক স্বাক্ষরিত আদেশে তাদেরকে ক্লোজড করা হয়।
ক্লোজড হওয়া ১৩ পুলিশ সদস্য হলেন—কোম্পানীগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়। বর্তমানে তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান।
তিনি বলেন, কোম্পানীগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিষয়ে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গতকাল ১০ ফেব্রুয়ারি সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকায় কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর পরিবহনে পুলিশের চাঁদাবাজি-সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এর এক দিন পরেই আজ ১৩ জন পুলিশ ক্লোজের এই অফিস আদেশ দেয় সিলেট জেলা পুলিশ। এইচআর