শনিবার (১৭ মে) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মাসুদ বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষদের আর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিসেবে দেখার সুযোগ নেই। প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, “হাসপাতাল কিংবা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা কোনো অসুস্থ মানুষ যেন অবহেলা বা সেবাবঞ্চনার শিকার না হন। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল, আন্তরিক ও মানবিক হতে হবে।”

সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সরকারের বিনামূল্যে দেওয়া ওষুধ সঠিকভাবে পাওয়া মানুষের অধিকার। এই ওষুধ নিয়ে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। জনগণের প্রাপ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত ছিলেন।

এস