পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক জানতে পারেন যে, পরিত্যক্ত ওই ভবনে মাদক মজুদের পাশাপাশি অস্ত্রও রাখা আছে। এরপর দুটি টহল দল রাত ৪টার দিকে যৌথভাবে অভিযান চালিয়ে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এসআই সফিকুল ইসলাম আকন্দ জানান, “গোপন সূত্রে খবর পেয়ে রাজবাড়ীর পরিত্যক্ত ওই ঘরে অভিযান চালানো হয়। সেখান বন্দুক ও গুলি পাওয়া যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা আলামত জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।”

এমএম