পুলিশ জানায়, প্রথমে একটি পিকাপের পেছনে বড় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এর পেছনে ইমাত পরিবহণের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গাড়ি ধীর গতি সৃষ্ট হয়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়।
মুহূর্তের মধ্যে এই ৫টি যান দুর্ঘটনায় কবলিত হলে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়। সৃষ্টি হয় যানজট। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এসে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসাড়া হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকটি পালিয়ে যায়। বাকি চারটি যান উদ্ধারের কাজ চলছে।
এমএম