বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি গরুবাহী পিকআপ লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়ে। এ সময় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে পিকআপটি সরিয়ে নেওয়ার পর পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পৌঁছেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এস