শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

সিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ৪০ জনের মধ্যে নগরীর আকবরশাহ থানায় চারজন, বায়েজিদ বোস্তামি থানায় চারজন, বাকলিয়া থানায় তিনজন, হালিশহর থানায় তিনজন,কোতোয়ালী থানায় সাতজন, পাঁচলাইশ থানায় দুইজন, চকবাজার থানায় একজন, সদরঘাট থানায় একজন, খুলশী থানায় দুজন, ইপিজেড থানায় দুইজন, ডবলমুরিং মডেল থানার চারজন ও পতেঙ্গা থানার একজন আছেন।

এ ছাড়া নগরীর বন্দর থানায় একজন, পাহাড়তলী থানায় দুইজন, চান্দগাঁও থানায় একজন, এবং কর্ণফুলী থানায় একজন আছেন। এইচআর