মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) মাগুরার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের পারিবারিক গোরস্থান থেকে মারুফ বিশ্বাস মিঠুর লাশ উত্তোলন করা হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা সাভারে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মারুফ বিশ্বাস মিঠু মারা যায়। তার লাশ ঢাকা থেকে মাগুরা গ্রামের বাড়িতে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে এম শাখা) নাহিদ ফাতেমা ও মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার এস আই মোঃ হাফিজুর রহমান ও মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তার মোঃ আহসান হাসিবের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। মারুফ বিশ্বাস মিঠু ১ নং হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহজাহান আলীর পুত্র।
মামলার তদন্তের স্বার্থে আদালত মারুফ বিশ্বাস মিঠুর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান ঢাকার সাভার মডেল থানার কর্মকর্তা এস আই অটল। তিনি আরো জানান বিজ্ঞ আদালতের নির্দেশে মারুফ বিশ্বাস মিঠুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ্
এমএম