মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর দোভাষ সড়ক (এক্সেস) এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি টাইম নিউজকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
গ্রেপ্তার গাজী ইসহাক মিয়া লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের হরিনাবিল গ্রামের বাসিন্দা। তিনি একাধিক মামলার আসামি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএইচ