পুলিশের কাজে বাধা, বেআইনি সমাবেশের চেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত ।
মঙ্গলবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
গত বছরের ৯ ডিসেম্বর শেরে বাংলা নগর থানায় এ মামলাটি দায়ের পুলিশ বাদি হয়ে মামলাটি করেছিলেন।
এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩০ জনকে আসামি করা হয়।
এ দিকে একই সময় রাজধানীর কদমতলি থানায় দায়ের করা আরেকটি মামলায় অভিযোগ গ্রহন করবে কিনা এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ মার্চ ধার্য করেছেন আদালত।
পুলিশের কাজে বাধা, বেআইনি সমাবেশের চেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা কদমতলি থানায় দায়ের করা এ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৭ জনকে আসামী করা হয়।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ৪ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]