কুড়িগ্রামে পৃথক অভিযানে ৮ কেজি গাজাসহ মাদকসম্রাট ও সাধারণ এক ম্যাচের ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ ।

বৃহঃপতিবার রাত ১১.৩০ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মুসল্লিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাজাসহ মাদকসম্রাট রতন আলীকে (৩৫) গেপ্তার করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহঃপতিবার রাত ১১.৩০ তারাবির নামাজ শেষে ফেরার পথে পুলিশে উপস্থিতি দেখে এগিয়ে এলে মুসল্লিপাড়া মসজিদের পুকুরে শিমুলবাড়ী ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ ইসা আলীর ছেলে ও উপজেলা যুবদল সভাপতি মোঃ সামছুজ্জান হাসুর ছোট ভাই রতন আলীকে দেখতে পাই ।

পুলিশ রতনকে পুকুর থেকে তুলে নিয়ে এলে তার কাছে গাজা দেখতে পাই, পরে পলিশ তাকে সেখান থেকে থানায় নিয়ে যান। তারা আরো জানান, এই রতন আলী ফুলবাড়ীতে নারীদের যৌন ব্যবসায়ের সাথে জড়িত।

ফুলবাড়ী পুলিশের এসআই সেলিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই ইসমাঈলেন নেতেৃত্বে গত রাতে অভিযান চালিয়ে ৮ কেজি গাজাসহ মাদকসম্রাট রতন আলীকে গেপ্তার করেন।

এদিকে কুড়িগ্রাম সদরের কামারপাড়া ম্যাচে শিবির সন্দেহে সাধারণ এক ম্যাচের ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহঃপতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ফুলবাড়ী উপজেলার বালারহাটের আবুল কাশেমের ছেলে সুমন মিয়া (১৭) নামে এক ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।

এমআইএস