রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার (৩ জানুয়ারি ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৪ জানুয়ারি ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ হাজার ৬৬৮ পিস ইয়াবা, ১৩৮ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ৭৫ কেজি ৮০ গ্রাম ৩১ পুরিয়া গাঁজা, ৯৫ বোতল ফেনসিডিল ও ২শ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
এবিএস





