রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় কারাগারে আটক দুই আসামি রংপুর মহানগর বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লব ও হোশির ব্যবসায়িক পার্টনার হুমায়ুন কবীর হিরার জামিনের আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেফতার হওয়া তিন যুবদল কর্মী মেরিল সুমন, ভরসা কাজল ও ব্ল্যাক রুবেলকে জাপানি নাগরিক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রংপুরে এনে আদালতে হাজির করা হয়।

সোমবার রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

এসএইচ