জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনুচ খান তাকে এ জামিনের আদেশ দেন।

এর আগে সকালে তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে আত্মসমর্পণ করেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন, অ্যাভোকেট মহসিন মিয়া, মোসলেহ উদ্দিন জসিম, আব্দুর রাজ্জাক, কামাল হোসেন ও রোকন রেজা।

এর আগে সুপ্রিম কোর্ট  তাকে ৪ সাপ্তাহের আগাম জামিন দেন। সুপ্রিম কোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হলে তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে আত্মসমর্পণ করেন।

তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় গাড়িভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দুইটি মামলা রয়েছে।

এআর