জাতীয় সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানি বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সংসদ সদস্যদের কী কী সুবিধা দেয়া হবে তা সংবিধানের ৬৮ অনুচ্ছেদে বলা আছে। কিন্তু শুল্কমুক্ত গাড়ি আমদানি করা প্রসঙ্গে ওই অনুচ্ছেদে কিছু বলা নেই। তাই শুল্কমুক্ত গাড়ি আমদানির বিষয়টি ওই অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। জনগণ সংসদ সদস্যদের অতিরিক্ত বেআইনি সুবিধা নেয়ার অধিকার দেয়নি। সংবিধানের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের জন্য সম-সুযোগ নিশ্চিত করবে রাষ্ট্র। ২৭ অনুচ্ছেদ অনুসারে সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান।
[b]ঢাকা, কেএ, ২০ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শুল্কমুক্ত গাড়ি আমদানি বৈধতার শুনানি মুলতবি
জাতীয় সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানি বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানি লেনদেনের সুযোগ
ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা ছাড়াই টাকায় আমদানি-রপ্তানি লেনদেনের অর্থ পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে এসব লেনদেন নিষ্পত্তি করা যাবে।
কাতার থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন
কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে তাগিদ প্রধানমন্ত্রীর
দেশে যেসব কৃষি ও খাদ্যপণ্য উৎপাদনের সুযোগ রয়েছে, সেসব পণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো ও ন্যায্যমূল্য নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!
প্রতিবার বাংলাদেশ থেকে জাতীয় মাছ ইলিশ প্রতিবেশী দেশ ভারতে গেলেও এবার ঘটেছে উল্টো ঘটনা। দেশের বাজারে ইলিশের জোগান কমে যাওয়ায় এবার প্রথমবারের মতো ভারত থেকে ইলিশ আমদানি করা হয়েছে। গত দুই মাসে ভারতের গুজরাতের ভরুচ এবং পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছবাজার থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দেশের জরুরি গ্যাসের চাহিদা মেটাতে টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
















