অগ্রণী ব্যাংকের গ্রীন রোড শাখার প্রিন্সিপার অফিসার মোহাম্মদ উল্লাহসহ ৩ কর্মকর্তাকে অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বিশেষ জজ আদালত-৩।
মঙ্গলবার ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক এ রায় প্রদান করেন। আদালত একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরো এক বছরের সশ্রম কারাদন্ড এবং গোডাউন রক্ষক হাবিবুর রহমানকে বেকসুর খালাস দেন।
সাজা প্রাপ্ত আসামিরা হলেন,অগ্রণী ব্যাংকের গ্রীন রোড শাখার প্রিন্সিপার অফিসার মোহাম্মদ উল্লাহ, ওই ব্যাংকের পরিচালক মাহবুবুল করিম এবং অফিসার মো. সেলিম উল্লাহ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,আসামিরা পরস্প যোগসাজশে প্রতারণা,জালিয়াতি,ভুয়া ঋণ সৃষ্টি এবং ক্ষমতার অপব্যবহার করে অগ্রণী ব্যাংকের প্রায় ১৩ লাখ টাকা আত্মসাৎ করেন।
আর এঅভিযোগে দুদক ২০০৪ সালে মে মাসে ধানমন্ডি থানায় দন্ডবিদি ৪০৬/৪০৯/৪২০/৩৪ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করে। মামলা নং-৪০(৫)০৪।
একে





