রোববার (৩০ জুলাই) ডিএমপি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৫৬৬ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা ছাড়াও ১৬০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ১৬টি মামলা করা হয়েছে।
এনএইচ





