পৃথক ৩টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৮ সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
গতকাল রোববার ৩টি মামলায় মির্জা ফখরুলের আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করে। আজ তাঁর উপস্থিতিতে শুনানি হয়।
এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়রানি বা গ্রেফতার না করতে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ।
মির্জা ফখরুলের বিরুদ্ধে গত বছরের ২৮ নভেম্বর শাহবাগ থানায় এবং ১ ও ২৫ ডিসেম্বর রমনা থানায় মামলা হয়। এসব মামলায় ১৬ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে হয়রানি ও গ্রেফতার না করতে নির্দেশ দেন।
[b]ঢাকা,জিই, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
মির্জা ফখরুলের ৮ সপ্তাহের জামিন
পৃথক ৩টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৮ সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে





