বরিশাল নগরীর বাংলাদেশ ব্যাংক সংলগ্ন দ্বীনবন্ধু সেন রোড থেকে মো. মিরাজুল হক (৩২) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ১০০ ভরি স্বর্ণ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত স্বর্ণ ব্যবসায়ীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিরাজুল হেমায়েত উদ্দিন সড়কের হক জুয়েলার্সের মালিক বলে জানা গেছে।

আহত স্বর্ণ ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে দোকান বন্ধ করে প্রায় ১০০ ভরি স্বর্ণ নিয়ে ব্যাটারি চালিত ইজিবাইকে করে তিনি বাসায় ফিরছিলেন। ইজিবাইকটি বাংলাদেশ ব্যাংকের সামনে পৌঁছলে পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ইজিবাইকের গতিরোধ করে। এ সময় তারা ব্যবসায়ীর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ব্যাগ ছাড়তে না চাইলে দুর্বৃত্তরা তার ডান পায়ে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

কোতোয়ালী মডেল থানার সিনিয়র সহকারী কমিশনার (এসি) আনসার উদ্দিন জানান, গুলি চালিয়ে স্বর্ণ ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটকের জন্য নগরীর বিভিন্নস্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

এমই