শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে আরও ১৪ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকোর্টের দু’টি পৃথক বেঞ্চ ওই ১৪ মামলায় আমানের জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে সাত মামলায় এবং বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাশের বেঞ্চে সাত মামলায় জামিন পান আমান।

আমানের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন জানান, বিএনপির এই নেতার বিরুদ্ধে মোট ৬৯ মামলা রয়েছে। এর মধ্যে সোমবারের ১৪টিসহ মোট ৪০ মামলায় জামিন পেলেন তিনি।

গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর, পল্টন ও মতিঝিল থানায় ওই ১৪টি মামলা করে পুলিশ।

এমকে