বিচারঙ্গন নিয়ে কলাম প্রকাশ করার পর সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার দুপুরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনে নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
আগামী ৫ জানুয়ারি দুই সাংবাদিককে আদালতে হাজির হয়ে প্রকাশিত কলামের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।
ব্যারিস্টার সিরাজুম মুনিরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এ সংক্রান্ত আবেদন করার পর এই আদেশ দেন আপিল বিভাগ।
এএইচ





