নাটোরে নিখোঁজ প্রধান শিক্ষকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নিখোঁজ পরিবারের স্বজনরা। নিখোঁজ প্রধান শিক্ষক শহিদূল ইসলামের স্ত্রী, মেয়ে ও বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধনে তার সন্ধানের জোড় দাবি জানান।
শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন করা হয়।
গত ২ জুন প্রধান শিক্ষক আ ন ম শহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।
তিনি ফিরে না আসায় পরের দিন তার স্ত্রী ফাতেমা বেগম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মিলন মিয়াজিসহ পাঁচজনের নাম উল্লেখ করে অপহরণের মামলা দায়ের করেন।
গত ৬ জুন দুপুরে ওই শিক্ষক যশোর থেকে উদ্ধার হয়েছে বলে জানান নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন। এর ২ ঘণ্টা পর ওসি সাংবাদিকদের জানান, উদ্ধারের তথ্যটি সঠিক ছিলোনা।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





