পল্টন মডেল থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তারেক মইনুল ইসলাম ভূইয়া শুনানি শেষে চার্জ গঠন করেন।
সাক্ষীর জন্য আগামি ১২ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ৬ মার্চ পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
একই বছরের ১৯ মার্চে ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।
এ মামলায় অন্য আসামিরা হলেন- মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লা বুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ৪১ জন।
এদিকে একই আদালত মির্জা ফখরুল, আব্দুল্লাহ আল নোমানসহ ২৩ জনের বিরুদ্ধে আগামী ২ অক্টোবর চার্জ শুনানির জন্য তারিখ ধার্য করেছেন।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





