ড্রাইভিং লাইসেন্স নবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ‘কর্মদক্ষতা পরীক্ষা’র পরিবর্তনের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
একইসঙ্গে যোগ্যতা যাচাই বোর্ডকে (ডিসিটিবি) পথ কাটিয়ে লাইসেন্স প্রদানে নতুন নিয়মে ক্ষমতা একজন পরিদর্শককে দেওয়া কেন বেআইনী ও বাতিল করা হবে না এ মর্মে রুলও জারি করা হয়েছে।
বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, বিআরটিএ এর চেয়ারম্যান, ডেপুটি পরিচালক, পরিদর্শক (পরিবহণ) ও পরিচালক (ইঞ্জিন), হাইওয়ে পুলিশের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
গত বছরের ৩১ ডিসেম্বর বিআরটিএ পেশাদার চালকদের লাইসেন্স প্রদানে ডিসিটিবির অনুমোদন বাতিল করে শর্ত শিথিল করেছে।[b]
ঢাকা, জানুয়ারি ২৯ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]
অপরাধ
বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স নবায়ন কার্যক্রম স্থগিত
ড্রাইভিং লাইসেন্স নবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ‘কর্মদক্ষতা পরীক্ষা’র পরিবর্তনের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।





