নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় র্যাবের আরও ৫ সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- র্যাব- ১১ এর সদস্য এমদাদুল হক, আরিফ হোসেন, হিরা মিয়া, বিল্লাল হোসেন এবং আবু তৈয়্যব।
বুধবার সকাল ৯টার দিকে তাদের গ্রেফতারের পর সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট চাঁদনী রুপমের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান জানান, সাত খুনের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় ৮ জনকে গ্রেফতার করে তদন্ত তদারক সংস্থা ডিবি। পরে তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আদালতে ৮ জন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
এর আগে র্যাব-১১ এর সাবেক তিন কমকর্তা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবনন্দি দিয়েছেন।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





