জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সাবেক চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদের তত্ত্বাবধানে দুদকের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র মতে, এনসিটিবির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে গত ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত সময়ে জাতীয় পাঠ্যপুস্তক মুদ্রণে বিভিন্ন নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি সরকারি বই মুদ্রণে বিভিন্ন অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। আর মোস্তফা কামালের নেতৃত্বাধীন শক্তিশালী চক্র দাপটের সঙ্গে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
এদিকে প্রাপ্ত ওইসব অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানী কর্মকর্তাকে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।
একে,





