২ শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের চেয়ারম্যান ও ৭ পরিচালকের পদকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম আর হাসানের একক বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।
ব্যাংকের পরিচালকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আক্তার ইমাম ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।
পূর্বালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং পরিচালক মো. ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, সুরাইয়া রহমান ও আজিজুর রহমানের পদ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০১১ সালের ২২ নভেম্বর একটি নোটিফিকেশনে বলে যে জয়েন্ট স্টক কোম্পানির পরিচালক হতে হলে সর্বনিন্ম ২ শতাংশ শেয়ার থাকতে হবে বলে জানান ব্যারিস্টার সাকিব মাহবুব।
তিনি আরো বলেন, তাদের কারোরই ২ শতাংশ শেয়ার নেই। গত ১৪ বছর ধরে তারা এসব পদে বহাল আছেন।
এ বিষয়ে পূর্বালী ব্যাংকের ৭ শতাংশ শেয়ারহোল্ডার ধারণকারী শফি আহমেদ চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে আদালত এ রায় দেন।
[b]ঢাকা,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
অপরাধ
পূবালী ব্যাংকের চেয়ারম্যান ও ৭ পরিচালকের পদ অবৈধ
২ শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের চেয়ারম্যান ও ৭ পরিচালকের পদকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম আর হাসানের একক বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন





