বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বিকালে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদি হয়ে মামলাটি করেন।
৯ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৩৮১ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে তার বিরুদ্ধে এই মামলা করা হয়।
এর আগে দুদক কার্যলায়ে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই মামলার অনুমোদন দেয়া হয়।
একই সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে করা মামলার অভিযোগ পত্র দাখিলের অনুমোদন দেয়া হয়েছে।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ৬ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]