সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের অন্যতম আসামি তানভীর আহমেদের জামিন আবেদন নিয়ে হাইকোর্টে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
রোববার বিচারপতি মীর্জা হোসাইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের সমন্বিত বেঞ্চে এ আবেদনের শুনানী শেষে আদালত বলেন, আপনার রিট আবেদন করেছেন। আপনার পিটিশন আকারে আবেদন করেন হাইকোর্ট যদি তা খারিজ করে তাহলে আপিল বিভাগে যাবেন।
অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ সাংবাদিকদের জানান, আজ আমরা তানভীরের জন্য জামিন আবেদন করেছি।কিন্তু জামিন দেওয়া হয়নি।বিনা বিচারে কাউকে কারাগারে আটক রাখা যায় না।তানভীরের বিরুদ্ধে কোন অভিয়োগ পাওয়া যায়নি। ফৌজদারী মামলার বিভিন্ন বিষয় এবং মানবাধিকার চাটারের বিভিন্ন দিক আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি।সাগর-রুনির প্রকৃত খুনীদের বিচার আমরা চাই।
এর আগে তানভিরের পক্ষে জামিন আবেদনটি আদালতে উপস্থাপন করেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এজলাশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
ঢাকা, কেএ, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর
অপরাধ
তানভীরের জামিন আবেদন নিয়ে হাইকোর্টে মিজান
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের অন্যতম আসামি তানভীর আহমেদের জামিন আবেদন নিয়ে হাইকোর্টে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।





