মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ওয়াহেদুর রহমানের প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছে আপিল বিভাগ।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি হাইকোর্টের দেওয়া একটি আদেশ দুই সপ্তাহ স্থগিত করে নতুন এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে নিয়মিত আপিল আবেদন দায়ের করতে বলা হয়েছে।
গত ২৬ মে মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের দায়ের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে ওয়াহেদুর রহমানের প্রার্থীতা তিন মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্টের একটি বেঞ্চ।
উল্লেখ, প্রকৌশলী ওয়াহেদুর রহমানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ রয়েছে।
[b]ঢাকা,কেএ ১ জুন(টাইমনিউজবিডি.কম)//[/b]
অপরাধ
ওয়াহেদুর রহমানের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ