আনসারুল্লাহ বাংলা টিম ক্লিং মিশনের মাধ্যমে সরকারকে হটাতে চায়। তাদের টার্গেট এখন কিলিং মিশন।
এই হত্যাকাণ্ড বন্ধের জন্য আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে রাজধানীতে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘আনসারুল্লাহ বাংলা টিমসহ কয়েকটি জঙ্গি সংগঠন নিষিদ্ধের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সুবিধা হবে।’
ধর্মীয় বিষয়ে মতের অমিল হলেই নাস্তিক আখ্যা দেওয়া হয় উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন,আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যদের সঙ্গে কোনো ব্যক্তির ধর্মীয় বিষয়ে মতের অমিল হলেই তাকে নাস্তিক আখ্যা দিয়ে তাদের নামের তালিকা তৈরী করে। পরে তালিকা অনুযায়ী তারা হত্যাকাণ্ড সংগঠিত করে।
সংগঠনটি বাংলাদেশের সংস্কৃতির বিরোধীতা করে উল্লেখ করে যুগ্ম কমিশনার বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানকে তারা বৈশাখী পূজা মনে করে। এরা আইএস এবং আল কায়দার অনুসারী।
সংগঠনটি অনেক আগে থেকেই আল কায়দার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে এখনো যোগাযোগ করতে পারেনি।
সংগঠনগুলো তালেবানী বা ইসলামীক এস্টেটের মতো একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। তাই তারা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কাজ করে যাচ্ছে। তাদের ধারণা এই সরকারের আমলে তারা কাজ করতে পারছেনা।
সংগঠনগুলোর কাছে হত্যাকান্ড সংগঠিত করার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গের নামের তালিকা রয়েছে। তবে কতোজনের তালিকা রয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও তিনি জানান।
এমএইচ/এমআর/এসএইচ





