ঢাকা বিশ্ববিদ্যালের জিয়াউর রহমান হল থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাত ৩টায় তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর এম আমজাদ আলী।

আটককৃতরা হলেন : ওই হলে কর্মচারী দেলোওয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী বিলকিস (৩৫)।

এম আমজাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ