ঢাকা: নতুন করে কোন মামলায় গ্রেফতার এবং হয়রানি না করতে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের পাঁচ নেতা।
আবেদনকারী নেতারা হলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এমকে আনোয়ার, বিএনপির চেয়ারম্যানের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এবং সাবেক এমপি শাখাওয়াত হোসেন বকুল।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন বিএনপির এই পাঁচ শীর্ষ নেতা।
আগামী রোববার এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।