নারায়ণগঞ্জে হত্যা মামলার রায়ে ফিরোজ মিয়া নামে একজনের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও মনির হোসেন নামে আরেকজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রোববার সকাল সোয়া ১১টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) এর বিচারক মামুন উর রশীদ এ রায়ের আদেশ দেন।
রায় ঘোষণার সময়ে মত্যৃদণ্ডপ্রাপ্ত ফিরোজ মিয়া পলাতক থাকলেও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মনির হোসেন উপস্থিত ছিলেন। দণ্ডিত দুইজনের বাড়ি সিদ্ধিরগঞ্জের দক্ষিণ বাতেনপাড়া এলাকাতে।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর জেলার সিদ্ধিরগঞ্জের দক্ষিণ বাতানপাড়া এলাকাতে পূর্ব শত্রুতার জের ধরে সালেহা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় ফিরোজ ও মনির হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
মামলার দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত এ রায় দিয়েছেন।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
অপরাধ
না'গঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ১
নারায়ণগঞ্জে হত্যা মামলার রায়ে ফিরোজ মিয়া নামে একজনের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও মনির হোসেন নামে আরেকজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।