জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় বিএনপি চেয়ারপারসন খালোদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের শুনানি শেষ হয়েছে। শুনানিতে উভয় পক্ষের জবানবন্দি গ্রহণ করে আদালত সোমবারই যেকোনো সময় আদেশ দেবেন বলে জানিয়েছেন।
বেলা ১১টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালতে এ শুনানি হয়। এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
মামলা দায়ের করার সময় খালেদার পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারসহ আরও কয়েকজন আইনজীবী উপস্থিত থেকে মামলা দায়েরের বিরোধিতা করেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক।
গত ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এক সভায় জিয়াউর রহমানকে ‘প্রথম’ রাষ্ট্রপতি হিসেবে দাবি করে বক্তব্য দেন খালেদা।
এর ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং মুক্তিযোদ্ধাদের মানহানি হয়েছে বলে অভিযোগ করে মামলাটি দায়ের করেন বাদী এ বি সিদ্দিক।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
মানহানির মামলায় শুনানি শেষ, যেকোনো সময় আদেশ
জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় বিএনপি চেয়ারপারসন খালোদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের শুনানি শেষ হয়েছে। শুনানিতে উভয় পক্ষের জবানবন্দি গ্রহণ করে আদালত
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়-যাব: প্রধানমন্ত্রী
তিস্তা ও পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণ করে পানির সমস্যা দূর করা হবে এবং পানির হিস্যা আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে ১৪ জেলার মানুষ উপকৃত হবে। তবে এ জন্য বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনে থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
















