কুমিল্লা দেবিদ্বার উপজেলায় আনোয়ার হোসেন মাস্টার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।

রোববার (৩১ মে) দুপুরে কুমিল্লা ৪ নম্বর আমলী আদালতের বিচারক এ রায় দেন।

এসময় মৃত্যু জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিল। যাবজ্জীবন প্রাপ্তদেও নামপরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

কুমিল্লা আদালতে পিপি মুজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

২০০১ সালে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছিল। দীর্ঘ ১৪ বছর বিচারকাজ শেষে রোববার আদালত এ রায় দেয়।

এসএইচ