সাবেক বিচারপতির ছেলে ও আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য আসিফ আদনানকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতির মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ জামিন আদেশ স্থগিত করেন। একই সঙ্গে ওই সময়ের মধ্যে হাইকোর্টের জারি করা রুলের নিস্পত্তি করতেও বলা হয়েছে।
আদনানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদ। রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন- এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম।
কেএ/এএইচ





