মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১৩ হাজার ১৬৯ পিস ইয়াবা, ৬১ গ্রাম ২৬০ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৫৭৫ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ২০ পিস নেশা জাতীয় ইনজেকশন ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

এমআর