বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার পার্ট-২ থেকে সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার নাসির আহমেদ জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়েছে।
তিনি জানান, পল্টন থানার একটি মামলায় আগামীকাল মঙ্গলবার আদালতে তার হাজিরা দেওয়ার কথা রয়েছে।
জেআই





