এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা! জাতীয় সংসদের চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ আ স ম ফিরোজ৷ সরকারিভাবে তাঁর নামে একটি বাংলো ও একটি অফিস বরাদ্দ আছে৷ কিন্তু এর বাইরে সংসদ সদস্য ভবনে তিনি আরও সাতটি বাসা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন৷ সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ ভবন এলাকায় চিফ হুইপের নামে বরাদ্দ একটি বাংলো বরাদ্দ আছে৷ তবে তিনি থাকেন বারিধারায় নিজের বাড়িতে৷ সংসদের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ সদস্য ভবনে একটি ফ্ল্যাটও চিফ হুইপের নামে সংরক্ষিত আছে৷ শেরেবাংলা নগরে আগের সংসদ সদস্য ভবনে (এমপি হোস্টেল) এক কক্ষের একটি ও দুই কক্ষের একটি বাসাও চিফ হুইপ ব্যবহার করেন৷ পুরোনো সংসদ সদস্য ভবনের একটি বাসায় চিফ হুইপের স্ত্রীর ছোট ভাই পরিবার নিয়ে থাকেন৷ একটি বাসায় থাকেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএ)৷ আরেকটি বাসায় থাকেন তাঁর দপ্তরের গাড়ির চালক৷ নাখালপাড়া ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে থাকেন চিফ হুইপের এক বন্ধু৷ এত বাসা তাঁর নিয়ন্ত্রণে রাখার বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ আ স ম ফিরোজ সহাস্যে প্রথম আলোকে বলেন, ‘পুরো সংসদই তো আমার নিয়ন্ত্রণে৷’ পরে বিস্তারিত শুনে তিনি বলেন, এ রকম কোনো ঘটনাই নেই৷ এমন কিছু যদি শোনেন বা জানেন, সেগুলো পুরো ঠিক না৷ চিফ হুইপ হচ্ছেন জাতীয় সংসদের সংসদ কমিটির সভাপতি৷ তাঁর নেতৃত্বাধীন এ কমিটিই সাংসদদের আবাসন বরাদ্দ দেওয়াসহ তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো দেখভাল করে৷ সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ ভবন এলাকায় ১ নম্বর বাংলোটি চিফ হুইপের নামে সরকারিভাবে বরাদ্দ আছে৷ আর সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম ব্লকের ২২১ থেকে ২২৪ নম্বর পর্যন্ত চারটি কক্ষ তাঁর সরকারি দপ্তর৷ এখানে বসেই চিফ হুইপ তাঁর দাপ্তরিক কাজ করেন৷ সরকারি বাংলোতে থাকেন কি না—জানতে চাইলে চিফ হুইফ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তিনি এই বাংলোয় ওঠার প্রস্তুতি নিচ্ছেন৷ এখন রাজধানীর বারিধারায় নিজের বাড়িতে থাকেন৷ মানিক মিয়া অ্যাভিনিউর ৪ নম্বর সংসদ সদস্য ভবনে ১৮০০ বর্গফুট আয়তনের ৮০৪ নম্বর ফ্ল্যাটটিও চিফ হুইপের নিয়ন্ত্রণে আছে৷ গতকাল শনিবার গিয়ে ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখা যায়৷ জানতে চাইলে ওই ভবনের ফ্ল্যাট পরিচালক আবদুর রশীদ হাওলাদার বলেন, ‘এইডা চিফ হুইপ স্যার রাখছেন৷ কিন্তু এইখানে উঠেন নাই৷’ তবে সংসদ সদস্য ভবনের সহকারী সুপারিনটেনডেন্ট নাজিম উদ্দিন দাবি করেন, ওখানে চিফ হুইপের নামে কোনো বাসা বরাদ্দ নেই৷ সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, জাতীয় সংসদসংলগ্ন পুরোনো সংসদ সদস্য ভবনে আরও দুটি বাসা চিফ হুইপের দখলে আছে৷ এর একটি হচ্ছে ১ নম্বর ব্লকে দুই কক্ষের ১/৭ নম্বর বাসা৷ আয়তন ৯৮০ বর্গফুট৷ অপরটি দুই নম্বর ব্লকে এ কক্ষের ১৭ নম্বর বাসা৷ এর আয়তন ৪১৫ বর্গফুট৷ ন্যাম ভবন নির্মাণের আগে সাংসদেরা এসব বাসায় থাকতেন৷ বর্তমানে সাংসদেরা বরাদ্দ নিয়ে কার্যালয় হিসেবে ব্যবহার করেন৷ গতকাল সেখানে গিয়ে দেখা যায়, ১/৭ নম্বর বাসার দরজায় কাগজে চিফ হুইপ আ স ম ফিরোজের নাম লেখা৷ সংশ্লিষ্টরা জানান, এখানে বসে তিনি তাঁর নির্বাচনী এলাকার লোকজনদের।(সূত্র-প্রথম আলো) [b]ঢাকা: কেএ ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]
চিফ হুইপের এত্ত সরকারি বাসা!
এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা! জাতীয় সংসদের চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ আ স ম ফিরোজ৷ সরকারিভাবে তাঁর নামে একটি বাংলো ও একটি অফিস বরাদ্দ আছে৷ কিন্তু এর বাইরে সংসদ সদস্য ভবনে তিনি আরও সাতটি বাসা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন৷
সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আইন পাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়ন না করলে এক দফার আন্দোলন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারকে আর কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে তাঁরা অনড়। প্রয়োজনে আন্দোলনকে এক দফায় রূপ দেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াত আমির মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে। এখন আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আসামের মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই লড়াই
ভারতের রাজ্য আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই ‘অস্তিত্ব ও সার্বভৌমত্বের’ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক বাড়িঘর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে বাংলাভাষী মুসলমানদের ‘রাষ্ট্রহীন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে কেবল চিঠি আদান-প্রদান না করে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
















