বেসিক ব্যাংক থেকে জালিয়াতি করে ৮৫ কোটি টাকা ঋণ নেওয়ার মামলায় ফার্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুননবী চৌধুরীকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণেরর নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
একইসঙ্গে এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য সিএমএম আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এফএফ





