আগামী ২৭ জুন প্রথমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করেছেন সুপ্রিম কোর্ট।
এই ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকারসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
সুপ্রিম কোর্টের প্রশাসনিক চত্বরে আয়োজন করা এ অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট।
ইফতার মাহফিল আয়োজন ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং সহকারী রেজিস্ট্রার (পরিবহণ) মো. ফেরদৌস ওয়াহিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, ২৭ জুন শনিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন চত্বর মূল ফটক, হাইকোর্ট মাজার গেট, অন্যান্য পকেট গেটসহ সম্পূর্ণ ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা একান্ত আবশ্যক।
ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে এই ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী ও স্পীকারকেও দাওয়াতপত্র পাঠানো হবে। তবে প্রধানমন্ত্রী মৌখিক সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
এমকে





